রোহিঙ্গাদের কীভাবে ত্রাণ সহায়তা পাঠাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা দিতে টুইটারে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কীভাবে এ সহযোগিতা করা যাবে, তা-ও বিস্তারিতভাবে তুলে ধরেছেন প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের সহায়তায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নাম ও যোগাযোগের নম্বর তুলে ধরা হয়েছে টুইটারে। ত্রাণ পাঠানোর ঠিকানা: এম মাহিদুর, অতিরিক্ত জেলা প্রশাসক, কক্সবাজার, নম্বর: ০১৫৫৬৬৪০১০১, জনাব নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক, নম্বর: ০১৭৩২৫৯২৩২১)। এ ছাড়া কেউ চাইলে সরাসরি অ্যাকাউন্টে সহায়তা করতে পারবেন। এর ঠিকানা: নাম-হিউম্যানিটেরিয়ান অ্যাসিসট্যান্স টু দ্য মিয়ানমার ইললিগ্যালি মাইগ্রেটেড রোহিঙ্গা। নম্বর: ৩৩০২৪৬২৫, সোনালী ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখা। 

প্রশাসনের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কেউ চাইলে এ ঠিকানায় ত্রাণ সহায়তা দিতে পারেন। ঠিকানা: দুর্যোগ ও ত্রাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার। ফোন: ০৩৪১-৬৩২০০, ফ্যাক্স নম্বর: ০৩৪১: ৬৩২৬৩। ই-মেইল: [email protected]
গত ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে সংঘাত শুরু হওয়ার পর রোহিঙ্গারা বাংলাদেশে আসতে থাকে। এ পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বলছে, রোহিঙ্গাদের এ ঢল অব্যাহত থাকলে এ বছরের শেষ নাগাদ ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করবে।