রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা দেবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের জন্য রোহিঙ্গাদের লম্বা লাইন। প্রথম আলো ফাইল ছবি
ত্রাণের জন্য রোহিঙ্গাদের লম্বা লাইন। প্রথম আলো ফাইল ছবি

মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে আরও ৩০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ–বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ত্রাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের প্রতিনিধিদল রোহিঙ্গাদের জন্য আরও ৩০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার কথা বলেছে। এর আগে দেশটি ৫ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছিল। যুক্তরাজ্যের প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের পাশে থাকবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যদি রোহিঙ্গা সমস্যাটি দীর্ঘমেয়াদি হয়, তাহলে তাঁদের নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হবে।