রোহিঙ্গাদের নিয়ে দেশে যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের জাতিগত দাঙ্গা-হাঙ্গামা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আমাদের দেশে রোহিঙ্গাদের নিয়ে যে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে, সেই সমস্যা যেন আমাদের দেশে আর না হয়, সেদিকে নজর রাখা হবে। পাশাপাশি আমাদের প্রত্যাশা, মিয়ানমারের কোনো জনগোষ্ঠীর মধ্যেও যাতে সমস্যা না হয়। সবাই যাতে অধিকার ও সমঞ্চান নিয়ে বাঁচতে পারে।পররাষ্ট্রমন্ত্রী গতকাল সোমবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। মিয়ানমার কর্তৃপক্ষ সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নাগরিকদের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা নেবে। আমরা আশা করি, তাদের যে মূল সমস্যা রয়েছে, তা খুঁজে বের করে সমাধান করবে। পরে মন্ত্রী সদর উপজেলার এক নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন ও আশিকাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মহিলা সমাবেশে অংশ নেন।