রোহিঙ্গাদের নিয়ে প্রথম আলোর আলোকচিত্র প্রদর্শনী
‘শরণাগত বাস্তুচ্যুত রোহিঙ্গা’ শিরোনামে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবন নিয়ে প্রথম আলো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৫–এ প্রদর্শনী হবে। উদ্বোধন হবে কাল শুক্রবার বিকেল পাঁচটায়। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ ও আরেক আলোকচিত্রী তাসলিমা আক্তার।
প্রথম আলোর আটজন আলোকচিত্রীর ৬৭টি ছবি প্রদর্শিত হবে। আলোকচিত্রীরা হলেন সুমন ইউসুফ, আশরাফুল আলম, সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, আবদুস সালাম, জুয়েল শীল, সৌরভ দাশ ও প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন।