রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এরিক পি শুয়ার্টজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করলে তিনি এ অনুরোধ জানান। খবর বাসসের।সাক্ষাৎকালে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাত্: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিয়েলমিনো গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার‌্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত ইতালিতে কর্মরত বাংলাদেশি জনশক্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।