রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: ডেপুটি স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারে প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে মিয়ানমারের সংসদীয় দলের নেতার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আইপিইউর সম্মেলনের শেষ দিনে ফজলে রাব্বী মিয়া মিয়ানমারের আইনসভার আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক কমিটির সভাপতি হালা মাইন্ট ওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে হালা মাইন্ট ও এ বিষয়ে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।