রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে মিয়ানমারের সংসদীয় দলকে তিনি এ আহ্বান জানান। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইপিইউর ১৩৩ তম সম্মেলনের শেষ দিনে বাংলাদেশের সংসদীয় দলের দলনেতা ফজলে রাব্বী মিয়া মিয়ানমারের আইনসভার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি হালা মাইন্ট ওসহ আরও কয়েক দেশের সংসদীয় দলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে হালা মাইন্ট এ বিষয়ে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলে ফজলে রাব্বী মিয়াকে আশ্বাস দেন।