রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ইউরোপীয় পার্লামেন্টের সহায়তা চেয়েছে ঢাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক হিসেবে সব অধিকার, দায়িত্ব, মর্যাদাসহ মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের লক্ষ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য ইউরোপীয় পার্লামেন্টকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানান। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আনিসুল হক ও শাহরিয়ার আলম সম্প্রতি বাংলাদেশে কার্যকর হওয়া বাল্যবিবাহ প্রতিরোধ আইন-২০১৭ সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের অবহিত করেন। প্রস্তাবিত ‘ইপিজেড লেবার ল’ সম্পর্কেও অবহিত করেন।