রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে কোনো বাধা নেই। মিয়ানমার সরকারের সদিচ্ছা থাকলে প্রত্যাবাসন-প্রক্রিয়া এখনই শুরু করা যায়। আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে স্বদেশে পাঠানো এবং তাদের গ্রহণে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা অব্যাহত থাকবে।গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের মরিয়ার্টি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের রাষ্ট্রদূতেরা ওই শিবির পরিদর্শন করেন। সেখানে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জার্মানি ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতেরা ছিলেন।