রোহিঙ্গাদের ফেরতে চাপ দেওয়া হচ্ছে মিয়ানমারকে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ দেওয়া হচ্ছে বলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, একেকটা ঘটনা ঘটছে, আর মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় ছুটে আসছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদের সহযোগিতা করতে। সঙ্গে সঙ্গে মিয়ানমার সরকারকেও আমরা চাপ দিচ্ছি। আমরা চাই, তাদের দেশের মানুষ যারা আমাদের দেশে আছে; তাদের যেন ফিরিয়ে নিয়ে যায়।

গত ২৫ আগস্ট রাখাইনে সেনা ও পুলিশ চৌকিতে হামলার অভিযোগের পর সেনা অভিযান শুরু হলে রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে। শুরুতে কিছুটা কড়াকড়ি থাকলেও এরই মধ্যে দেড় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে বলে জাতিসংঘ শরণার্থী সংস্থা এক হিসাবে জানিয়েছে।

এর আগের রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশে আসা তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে বৈঠকেও একই কথা বলেন প্রধানমন্ত্রী।