রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিষয়টি নিয়ে অবিলম্বে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকধারার কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বদরুদ্দোজা চৌধুরী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে জাতিগত বিদ্বেষের শিকার। মানবিক কারণে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে গ্রহণ করুন। প্রধানমন্ত্রীকে বলব, বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসুন।’সভায় ডি এম নিজাম উদ্দিনকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মেসবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবকধারার কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।