রোহিঙ্গাদের সহায়তায় ব্র্যাক ও বিশ্ব খাদ্য কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিজলের (ডানে) সঙ্গে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিজলের (ডানে) সঙ্গে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: বিজ্ঞপ্তি

কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কাজ করবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ব্র্যাক।

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিজলে আজ শনিবার রাজধানীর এক হোটেলে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা কক্সবাজারে চলমান মানবিক বিপর্যয় নিয়ে মতবিনিময় করেন।
মানবিক উন্নয়নে দীর্ঘ সময় ধরে কর্মরত এই দুই সংস্থা চলমান এই বিপর্যয় মোকাবিলায় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তি।