রোহিঙ্গাদের সহায়তায় সাহায্য সংস্থাগুলোকে কাজ করতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমার থেকে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।গত সপ্তাহে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তিনটি আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সরকার। এরপর ইইউর মানবিক সাহায্যবিষয়ক কমিশনার ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গা-পরিস্থিতি নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন। বিবৃতিতে জর্জিয়েভা বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিক সাহায্য সংস্থাগুলোকে কাজ করার অনুমতি দেওয়ারও আহ্বান জানাচ্ছি।’সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সহিংসতা চলাকালে বহু রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে। ইইউ বলছে, এরই মধ্যে প্রায় ৪০ হাজার অনিবন্ধিত রোহিঙ্গা অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। রয়টার্স।