রোহিঙ্গাবোঝাই আরও তিন নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাবোঝাই তিনটি নৌকা আবার মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত শুক্রবার রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাফ নদীর মিয়ানমার জলসীমা অতিক্রম করে টেকনাফের হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে ওই তিনটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রতিটি নৌকায় শিশু, নারীসহ ১৫ থেকে ১৮ জন রোহিঙ্গা ছিল।