রোহিঙ্গাবোঝাই ৩ নৌকা ফেরত পাঠাল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাবোঝাই তিনটি নৌকাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব নৌকায় প্রায় ৪০ জন রোহিঙ্গা ছিল, যাদের বেশির ভাগই নারী ও শিশু। গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত টেকনাফের হ্নীলা-সংলগ্ন নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই নৌকাগুলো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্ক টহল রয়েছে।