রোহিঙ্গার বিষয়ে সরকারের নীতি সঠিক ও যথার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী প্রশ্নে সরকারের গৃহীত নীতি ‘সঠিক ও যথার্থ’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি সরকারের পদক্ষেপ সর্বান্তকরণে সমর্থন করি। বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না।’এরশাদ বলেন, ‘বিপুলসংখ্যক রোহিঙ্গা আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেছে। তারা নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। গোপন পরিচয়ে তারা বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে এ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারি না।’এরশাদ বলেন, ‘বছরের পর বছর আমাদের দেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী রয়েছে। তাদের ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা হচ্ছে না। রাখাইন প্রদেশে নিরাপত্তা ফিরিয়ে এনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিতে বসবাসের সুযোগ দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।’