রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় ঈদুল আজহার দিন সংগ্রহ করা ৫০ টাকার ভাগাভাগি নিয়ে মোহামঞ্চদ ছৈয়দ নামের এক রোহিঙ্গার লাঠির আঘাতে আমির হোসেন (৩০) নামের আরেক রোহিঙ্গা খুন হয়েছেন। গত রোববার দুপুরে উপজেলার হাইদগাঁও নয়ারহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন মিয়ানমারের আকিয়াব জেলার নাইকাং ধং গ্রামের অধিবাসী। পটিয়া থানার পুলিশ খুনের অভিযোগে মোহামঞ্চদ আবু ছৈয়দকে (৩৫) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। তিনি একই জেলার বুচিডং থানার ধবলছড়া গ্রামের আলী জহুরের ছেলে।