প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাই বাড়ছে। তারা (রোহিঙ্গা) আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি জঙ্গি তত্পরতার সঙ্গেও জড়িত। তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।গত শুক্রবার রাত ১০টায় কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, কক্সবাজার সদর ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাখাওয়াত হোসেন, টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রমুখ।