রোয়াংছড়িতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াব্রেং পাড়ায় গত শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ২০ পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন।
আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে পাড়ার একটি বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ২০ পরিবার সম্পূর্ণ ও ১১টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোয়াংছড়ির স্থানীয় ক্যবামং মারমা বলেছেন, রোয়াংছড়ি উপজেলায় কোনো দমকল বাহিনীর দপ্তর না থাকায় বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অগ্নিনির্বাপণের গাড়ি পৌঁছাতে পৌঁছাতে পাড়ার অর্ধেকাংশ পুড়ে শেষ হয়ে যায়। আবার গাড়ি পৌঁছালেও পাড়ার আরেকাংশে ঢুকতে না পারেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ইউনিসেফের স্কুলে ও বিভিন্নজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।