রৌপ্য ব্যাঘ্র পুরস্কার পেলেন আবু আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কাউট আন্দোলনে অসাধারণ অবদান রাখার জন্য রৌপ্য ব্যাঘ্র পুরস্কার পেয়েছেন স্থানীয় সরকারসচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মো. শহিদ খান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪২তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন শেষে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অনুষ্ঠানে ১০ জনকে রৌপ্য ব্যাঘ্র ও সাতজনকে রৌপ্য ইলিশ পদকে ভূষিত করা হয়।