রৌমারী ও রাজীবপুরকে রক্ষার দাবিতে বিক্ষোভ
‘আমার ভিটা আমার মা নদীর গর্ভে যাব না’—এই দাবিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মানুষ।
রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে গতকাল বৃহস্পতিবার সকালে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন স্থানীয় সাংসদ রুহুল আমিন, সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, রৌমারী উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবদুল খালেক, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাসদ নেতা আবুল বাশার, মহির উদ্দিন, আন্দোলন কমিটির সম্পাদক আবু হানিফ, মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলম, বন্দবেড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক আবদুস সবুর, প্রভাষক রেজাউল ইসলাম রেজা, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।