প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী থেকে গত শনিবার রাতে হেমা খাতুন (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রৌমারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি রৌমারী উপজেলার বাইটকামারী গ্রামে।হেমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।হেমার বাবা হেলাল উদ্দিন জানান, গত বৃহস্পতিবার কলেজে যাওয়ার কথা বলে হেমা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। হেলাল উদ্দিনের অভিযোগ, পুলিশ তৎপর না হওয়ায় তাঁর মেয়েকে লাশ হতে হলো। হেলাল উদ্দিনের দাবি, উপজেলার খেদাইমারী গ্রামের রাশেদুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে রাশেদুল মুঠোফোনে হেমার সঙ্গে কথা বলেছে।