রৌমারীতে ডাচ্-বাংলা ব্যাংক সেতু উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল চৎলাকান্দায় প্রথম ডাচ্-বাংলা ব্যাংক সেতু উন্মুক্ত করা হয়েছে। ১৩ জানুয়ারি নামফলক উন্মোচনের মাধ্যমে সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ফখরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। ১৪৪ ফুট দৈর্ঘ্যের ওই সেতুটি নির্মাণে মোট খরচ হয়েছে মোট ৬১ লাখ টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও তত্ত্বাবধানে নির্মিত এই সেতুটি উন্মুক্ত করে দেওয়ায় ব্রহ্মপুত্র ও জিনজিরাম নদবেষ্টিত রৌমারী উপজেলার ১৮টি গ্রামের প্রায় ৫০ হাজার বাসিন্দার দীর্ঘদিনের যাতায়াতের অসুবিধা দূর হলো।কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. জাকির হোসেন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবদুল খালেক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেতু উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।