রৌমারীতে নতুন করে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন ইউনিয়ন গঠন নিয়ে বিরোধের জের ধরে উপজেলা চেয়ারম্যানসহ ৬৬ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ৬ মে কে এম ফজলুল হক মণ্ডল ও মতিউর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন। মামলা করায় ওই এলাকায় নতুন করে উত্তেজনা ও গ্রেপ্তার-আতঙ্ক দেখা দিয়েছে।এদিকে দাতভাঙ্গা ও বন্ধবের ইউনিয়নের সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতায় এ দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। চর শৌলমারী ইউনিয়ন গঠনের সরকারি সিদ্ধান্তের ফলে এ জটিলতা দেখা দেয়। ৯ মে নির্বাচন কমিশন এক চিঠিতে এই দুটি বাদ দিয়ে আসন্ন ইউপি নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।