রৌমারীতে নদীভাঙন রোধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে গতকাল দুপুরে তীরে মানববন্ধন করেছেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে গতকাল দুপুরে তীরে মানববন্ধন করেছেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনরোধে নদের তীরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে রৌমারী উপজেলার বলদমারা খেয়াঘাট এলাকায় মানববন্ধনে স্থানীয় সাংসদ মো. রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা মুরাদ, নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ফজলুল হক মণ্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

সাংসদ রুহুল আমিন বলেন, ঘুঘুমারী থেকে ফলুয়ার চর পর্যন্ত নদের পাঁচ কিলোমিটার এলাকার ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আগামী বর্ষার আগেই ব্যবস্থা নেওয়া না হলে ভাঙনে চর শৌলমারী, বন্দবের, যাদুরচর, নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি ও আবাদি জমি বিলীন হয়ে যাবে। নদের ভাঙন থেকে স্বাধীনতাযুদ্ধের স্মৃতিবিজড়িত মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।