রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতকাল রোববার দুপুরে বানের পানিতে ডুবে ফারিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফারিয়ার বাড়ি রৌমারী সদর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।
রোববার বেলা দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইছাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, বাড়ির চারপাশে জমে থাকা বানের পানিতে পড়ে যায় শিশু ফারিয়া। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বেলা দুইটার দিকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।