রৌমারীতে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নতুন ইউনিয়ন গঠন নিয়ে পুলিশ-জনতার সংঘর্ষে আহত আবদুল বারেক বৃহস্পতিবার মারা গেছেন। গত মঙ্গলবার ইউনিয়ন গঠন বন্ধ এবং নির্বাচনের দাবিতে পাখিউড়া ও দাঁতভাঙ্গা এলাকার লোকজন ১৪৪ ধারা উপেক্ষা করে রৌমারী শহরে লাঠিমিছিল করলে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ছোড়ে। এতে আবদুল বারেকসহ শতাধিক ব্যক্তি আহত হয়।আবদুল বারেককে প্রথমে রৌমারী হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দাঁতভাঙ্গা ও পাখিউড়া এলাকার লোকজনের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবদুল বারেক পাখিউড়া গ্রামের আকবর আলীর ছেলে।