রৌমারীতে সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারীতে গত সোমবার রাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের সময় দুই পক্ষের সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল হুদা আকন্দ এবং তাঁর দুই ছেলে আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের দবির উদ্দিনের বাড়ির সামনে নূরুল হুদা আকন্দের সমর্থনে উঠানবৈঠক বসে। সেখানে উপস্থিত হারুন অর রশিদকে বক্তব্য দিতে বললে তিনি অসম্মতি জানান। এ কারণে নূরুল হুদার ছেলে তাঁকে চলে যেতে বললে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে হারুন অর রশিদের আত্মীয়স্বজনেরা ছুটে এসে নূরুল হুদা আকন্দ (৫৫), তাঁর ছেলে আমিরুল ইসলাম (৩২) ও জাহাঙ্গীর আলমকে (২৬) মারধর করেন।নূরুল হুদা বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার জন্য প্রতিদ্বন্দ্বী আবদুুল করিম মাস্টারের নির্দেশে তাঁর সমর্থকেরা এ হামলা চালিয়েছে।’ এ ব্যাপারে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান। আবু হোরায়রা বলেন, ‘আমরা বড়াইকান্দি এলাকায় গেলে নূরুল হুদার সমর্থকেরা আমাদের ওপর হামলা করে। আমরাও থানায় অভিযোগ করেছি।’