রৌমারীতে স্বাস্থ্যকর্মীকে কুপিয়ে হত্যা
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্দবেড় ইউনিয়নের প্রত্যন্ত জিগনীকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসী ও পুলিশ জানিয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আট বছর আগে আবুল হোসেনের বোন লাভলী বেগমের সঙ্গে জিগনীকান্দি গ্রামের জামাল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ি ও দেবরের সঙ্গে লাভলীর ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে লাভলীর সঙ্গে তাঁর দেবর ও শাশুড়ির ঝগড়া বাধে। এ সময় লাভলী ফোন করে তাঁর ভাইদের জরুরিভাবে আসতে বলেন। খবর পেয়ে আবুল হোসেন ও তাঁর দুই ভাই জিগনীকান্দি গ্রামে আসেন। আবুল হোসেন লাভলীর শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই লাভলীর দেবর সাইফুল ইসলাম (২৫) ছুরি দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। তাঁর চি ৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকি ৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবুল হোসেন বন্দবেড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন। এ ঘটনায় নিহত আবুল হোসেনের বড় ভাই শাহাদত হোসেন রৌমারী থানায় মামলা করেছেন।