রৌমারীতে হেরোইনসহ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গত সোমবার ছাত্রলীগের সোহেল রানা নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, এ সময় সোহেলের কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে রৌমারী সিজি জামান হাইস্কুল মাঠে অভিযান চালিয়েহেরোইনসহ উপজেলা ছাত্রলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগী হেরোইন ব্যবসায়ী নাসির উদ্দিন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজা মিয়া গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।