র্যা গ ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে র্যা গ ডে পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অষ্টম সেমিস্টারের (১৪তম ব্যাচ) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাঁদের স্নাতক সমাপ্তি উপলক্ষে এই র্যা গ ডের আয়োজন করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সহ-উপাচার্য মোহম্মদ আলী কেক কেটে র্যা গ ডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এলএমএ অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ডিন রবিউল হক, কৃষি অনুষদের ডিন কাশেম চৌধুরী, সিএসই অনুষদের ডিন আলী আজগর ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জেহাদ পারভেজসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।