র্যা গ ডে পালনের সময় ছাত্রী হলে ঢুকে উচ্ছৃঙ্খলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বুধবার ‘র্যা গ ডে’ পালনের সময় কিছু ছাত্র ভেটেরিনারি অনুষদের ছাত্রী হলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার পাশাপাশি রং ছিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় র্যা গ ডের পরবর্তী সব কর্মসূচি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, মৎস্য, বিবিএ ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের র্যা গ ডে ছিল। ওই ছাত্রী হলের একাধিক ছাত্রী অভিযোগ করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিবসটি পালন করার একপর্যায়ে বেলা একটার দিকে ৪০ থেকে ৫০ জন ছাত্র মেয়েদের হলে ঢুকে পড়েন। এ সময় মেয়েরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। ছাত্ররা হলের কক্ষের ভেতরে ও বাইরে অবস্থানরত মেয়েদের শরীরে রং ছিটান। খবর পেয়ে হলের প্রভোস্ট নাজিম উদ্দিনসহ দুজন শিক্ষক দ্রুত হলে আসেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিম উদ্দিন বলেন, তাঁদের দেখে ছাত্ররা দ্রুত হল ছেড়ে চলে যান। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম হারুন-অর রশীদ বলেন, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এক জরুরি সভা করে। সভায় র্যা গ ডের পরবর্তী সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়; একই সঙ্গে ঘটনার তদন্ত করে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।