র্যা গিংয়ের নামে শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যা গিংয়ের নামে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করিয়েছেন কয়েকজন শিক্ষক।
দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, ‘কারও বিরুদ্ধে র্যা গিংয়ে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের শাস্তিবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের কান ধরে ওঠবস করানোও একধরনের নিপীড়ন।’
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘ওরা অন্যায় করেছে, তাই তাৎক্ষণিকভাবে শাসন করা হয়েছে।’
প্রক্টরের কার্যালয় সূত্র জানায়, গত শনিবার বেলা দেড়টার দিকে রসায়ন বিভাগের পাশে বিভাগের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র্যা গিংয়ের নামে দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী নিপীড়ন করছিলেন। এ সময় প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সরিয়ে নেয়। পরে নিপীড়নকারী শিক্ষার্থীদের বিভাগের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভাগের শিক্ষক অধ্যাপক শরীফ এনামুল কবির র্যা গিংয়ের অপরাধে শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করান।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানে ৪০-৪৫ জন ছিলাম। কিন্তু র্যা গ দিচ্ছিলাম না, ওদের (প্রথম বর্ষের শিক্ষার্থী) সঙ্গে কথা বলছিলাম। এভাবে কান ধরে ওঠবস করানোর ঘটনায় আমরা বিব্রত।’
রসায়ন বিভাগের সভাপতি মনজুরুল করিম বলেন, শিক্ষকেরা চাইলে শাস্তি হিসেবে শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করাতে পারেন।