র্যা ব থেকে চার পুলিশ কর্মকর্তাকে সরানো হচ্ছে
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যা ব) পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া চার পুলিশ কর্মকর্তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। দেড় মাস ধরে তাঁদের বসিয়ে রাখা হয়েছে। র্যা বের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরকে বলা হয়েছে, বাহিনীতে এঁদের সংকুলান করা সম্ভব নয়। এ অবস্থা নিরসনে আগে নিয়োগ পাওয়া চারজনকে সরিয়ে নতুন চার পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হচ্ছে।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, নতুন চারজন সেখানে যোগদান করেছেন। তবে পরিচালকের পদ না থাকায় পুরোনো চার পুলিশ কর্মকর্তাকে সরিয়ে এনে নতুনদের বসানো হবে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এসব পদ আগে থেকেই পুলিশের জন্য নির্ধারিত ছিল। র্যা ব গঠনের সময় পুলিশ কর্মকর্তারা সেসব পদে যোগ না দেওয়ায় পদগুলো সশস্ত্র বাহিনীর কর্মকর্তা দিয়ে পূরণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো পুলিশেরই পদ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, র্যা বের জনবল কাঠামোতে বলা হয়েছে, মোট জনবলের ৪৪ শতাংশ পুলিশ বাহিনী, ৪৪ শতাংশ সশস্ত্র বাহিনী (সেনা-নৌ-বিমান), ৬ শতাংশ বিজিবি (অধুনা বিডিআর), ৪ শতাংশ আনসার ও ভিডিপি, ১ শতাংশ কোস্টগার্ড এবং ১ শতাংশ সিভিল প্রশাসনের কর্মকর্তারা থাকবেন। তবে কোনো বাহিনীর কোটায় ঘাটতি দেখা দিলে অন্য বাহিনীর লোক দিয়ে তা পূরণ করা যাবে। সূত্র জানায়, র্যা বে বর্তমানে ২১টি পরিচালকের মধ্যে পুলিশের জন্য সংরক্ষিত কোটা আছে নয়টি। কিন্তু বর্তমানে সেখানে পুলিশ কর্মকর্তা আছেন পাঁচজন। অন্য চারটি পদে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা আছেন। এ অবস্থায় গত ১৮ নভেম্বর চারজন পুলিশ কর্মকর্তাকে র্যা বের পরিচালক পদে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।