র্যা ব পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্য পরিচয়ে কাজী ইমান নামে এক ব্যবসায়ীর চার লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ব্যাংক থেকে টাকা তুলে বাসে করে মির্জাপুরের পাকুল্যা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে তিনি এই ছিনতাইয়ের শিকার হন।এলাকাবাসী জানান, গত সোমবার দুপুরের দিকে উপজেলার পাকুল্যা বাজারের ব্যবসায়ী কাজী ইমান সোনালী ব্যাংক পাকুল্যা শাখা থেকে চার লাখ ২০ হাজার টাকা তোলেন। পরে তিনি বন্ধু রফিক মিয়াকে সঙ্গে নিয়ে ওই টাকা ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখায় জমা দিতে বাসে করে রওনা হন। মহাসড়কের করটিয়ায় একটি মাইক্রোবাস বাসটির গতি রোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা চার দুর্বৃত্ত নিজেদের র্যা বের সদস্য পরিচয় দিয়ে মাদক পাচারকারী ধরার কথা বলে বাসে ওঠে। বাসে উঠেই তারা হ্যান্ডকাপ পরিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে কাজী ইমান ও রফিক মিয়ার। এ সময় সঙ্গে থাকা সব টাকা ছিনিয়ে নিয়ে চোখ বাঁধা অবস্থায় তাঁদের দুজনকে সন্ধ্যায় মির্জাপুর উপজেলার দুল্যা মুনসুর নামক স্থানে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।