র্যা ব পরিচয়ে ছিনতাই আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে র্যা ব পরিচয়ে ছিনতাইকালে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন মিরসরাই সদর ইউনিয়নের সালেহ আহম্মদের ছেলে ফারুক (২৯) ও একই ইউনিয়নের পশ্চিম মিরসরাই এলাকার নাজিম উদ্দিন ওরফে রুবেল (২৪)। পুলিশ জানায়, মিরসরাই উপজেলা সদরের হাওয়া ভবনে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে ৩৪ হাজার টাকা উত্তোলনের পর বাড়ি ফিরছিলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা আজিম উদ্দিন।আজিম জানান, ওই দুই ব্যক্তি নিজেদের র্যা ব পরিচয় দিয়ে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা জালনোট বলে জানান। এ সময় তাঁকে অটোরিকশায় তুলে উল্টো পথে সুফিয়া রোড এলাকায় নিয়ে যান। এ সময় সন্দেহ হওয়ায় তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন দৌড়ে এসে দুজনকে ধরে গণধোলাই দেন।