র্যাংকসটেলের লাইসেন্স বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকসটেলের লাইসেন্স বাতিল করা হবে, না বহাল থাকবে—এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে দিয়ে এ রায় দেন।লাইসেন্স বাতিল করা হলে র্যাংকসটেলের কার্যক্রম পরিচালনার জন্য ফোন কোম্পানিটিতে একজন প্রশাসক নিয়োগ দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিটিআরসিতে গ্রাহকদের তালিকা জমা দিতে ওই প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।