পেপসি বিক্রেতাদের জন্য পরিচালিত পেপসিকো ফ্রেন্ডস ক্লাব ২০১০ কার্যক্রমের পূর্ণ পয়েন্ট বিজয়ীদের নিয়ে র্যাফল ড্র এবং পুরস্কার বিতরণী সম্প্রতি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত হয়েছে।র্যাফল ড্রয়ের প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল পেয়েছে রাজধানীর রমনার ম্যাকডোনাল্ড স্ন্যাকস। অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল ফ্রিজ ও রঙিন টেলিভিশন।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বিক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে পেপসিকোর বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। এতে তাঁদের লাভ বেশি হবে, সেই সঙ্গে পেপসি কোম্পানির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের সেলস অপারেশন ম্যানেজার আসরার আলম, ইউনিট সেলস ম্যানেজার প্রদীপ কুমার হালদার, সৈয়দ আবু তারেক, তরিকুল আলম, মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসেন, পেপসিকোর কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভারওয়াল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।