র্যাবের গুলিতে যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে গতকাল বুধবার রাতে র্যাবের গুলিতে ফয়জুল হক (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। র্যাব জানিয়েছে, আহত ফয়জুল ছিনতাইকারী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।