র‌্যাংক পরলেন লে. জেনারেল মইনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মইনুল ইসলামকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। গত সোমবার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন তাঁকে র‌্যাংক পরিয়ে দেন। গত রোববার তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পান।সেনাসূত্র জানায়, লে. জেনারেল মইনুল ইসলাম ১৯৭৭ সালে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। এরপর তিনি একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ, দুটি পদাতিক ব্রিগেডে কমান্ডার, সেনাসদরে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক, ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের চিফ ইন্সট্রাক্টরসহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আইএসপিআর।