র্যাগিং নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক ছাত্রকে র‌্যাগিংয়ের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগের একটি পক্ষ। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে শের-ই-বাংলা ছাত্রাবাস-২-এর ১০৬ নম্বর কক্ষে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাজীবকে নিয়ে গিয়ে তাঁর জামাকাপড় ধরে টানাটানিসহ নানাভাবে হেনস্তা করা হয়। এ খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সাধারণ ছাত্ররা জানান, ওই উত্তেজনাই পরে সংঘর্ষে রূপ নেয়।
ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সোহাগ-সমর্থিত সিনিয়র ছাত্ররা এবং যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মোল্লা-সমর্থিত জুনিয়র ছাত্ররা রাতেই বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।