র‌্যাগিংয়ের অভিযোগে নয় ছাত্রীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‌্যাগিংয়ের (শারীরিক ও মানসিক নির্যাতন) অভিযোগে নয় ছাত্রীকে জরিমানা করেছে ছাত্রী হল কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রাধ্যক্ষ রণজিৎ কুমার সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে র‌্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের জরিমানা ও মুচলেকা দিতে বলা হয়েছে। অভিযুক্ত ছাত্রীরা হলেন, চুয়েটের ৪০তম ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের মেরিনা আক্তার, শেখ ফারাহ আদ্রিতা, বনিয়াতুল মুছাইয়াদা ও ৪১তম ব্যাচের তড়িৎ কৌশল বিভাগের উমানা আনত্য মিন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জেবিন ফৌজিয়া, যন্ত্রকৌশল বিভাগের ফরিদা আহমেদ কলি, পূজা ঘোষ, কাশফিয়া মাহিন, কম্পিউটার কৌশল বিভাগের অদ্রি নন্দিনী পাল।অভিযোগ উঠেছে, ৯ মে রাত সাড়ে ১০টায় ছাত্রী হলের ৪০৮ নম্বর কক্ষে এই নয় ছাত্রী সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের দুই ছাত্রীকে র‌্যাগিংয়ের নামে নির্যাতন করেন। পরে হলে অবস্থানরত ছাত্রীরা হল কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার ও উপযুক্ত শাস্তি দাবি করেন। এই দাবির পরিপ্রেক্ষিতে হল কর্তৃপক্ষ তদন্ত করে র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত ৪০তম ব্যাচের তিন ছাত্রীকে পাঁচ শত টাকা এবং ৪১তম ব্যাচের ছয় ছাত্রীকে তিন শত টাকা জরিমানা করে। এ ছাড়া তাঁদের মুচলেকাও দিতে বলা হয়। এদিকে অভিযুক্ত ছাত্রীদের লঘু শাস্তি দেওয়ায় তীব্র প্রতিবাদ করেছেন চতুর্থ বর্ষের ছাত্রীরা। জড়িত ছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা গতকাল ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করেন।