র্যাব ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন
চুয়াডাঙ্গা থেকে র্যাবের ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও উদীচী সংসদ যৌথভাবে গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত স্থানীয় শহীদ হাসান চত্বরে এই কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি নওশের আলী, সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংবাদিক শাহ আলম, আওয়ামী লীগের নেতা শওকত আলী, সাংস্কৃতিক কর্মী আবদুল মোমিন, রূপান্তর প্রমুখ।
বক্তারা বলেন, র্যাব কর্তৃপক্ষ লোকবলের সংকটের অজুহাতে চুয়াডাঙ্গা থেকে ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই ক্যাম্প প্রত্যাহার করা হলে পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। জেলায় অপরাধ বেড়ে যাবে। তাই যেকোনো মূল্যেই র্যাবের ক্যাম্প রাখার পক্ষে মত দেন তাঁরা।
র্যাব-৬-এর অধিনায়ক মো. লোকমান হাকিম জানান, ঝিনাইদহ ক্যাম্পের আওতায় চুয়াডাঙ্গায় কার্যক্রম পরিচালিত হতো। লোকবল সংকটের কারণে ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।