র্যাব পরিচয়ে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাইনবোর্ড এলাকা থেকে র্যাব পরিচয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে।গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিক শাহিন ফকির জানান, মাইক্রোবাসের আরোহীরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে শাহিনকে গাড়িতে উঠতে বলে। কিছু বুঝে ওঠার আগেই হাত-পা বেঁধে তাঁর কাছে থাকা মুঠোফোন, প্রায় পাঁচ হাজার টাকা ও একটি সোনার হার নিয়ে যায়। এরপর তারা শাহিনকে গোয়ালন্দের মঞ্জু মিয়ার ইটভাটার কাছে ফেলে রেখে যায়।র্যাবের রাজবাড়ী ক্যাম্পের কর্মকর্তা হিমাদ্রি শেখর রায় জানান, একটি সংঘবদ্ধ চক্র এ অপরাধের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালছে।