র‌্যাব-প্রতারক গুলি বিনিময়ের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব সদস্য ও জাল ডলার প্রতারকদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় গতকাল শনিবার কটিয়াদী থানায় মামলা হয়েছে। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান এই মামলা করেন। মামলায় আ. করিম (৪০), ফরিদ মিয়া (৩৫) ও আইনাল হক (৪০) নামের তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ডের উত্তরে চারিপাড়া নামক স্থানে র‌্যাব ও জাল ডলার প্রতারকদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে একজন র‌্যাব সদস্য ও একজন জাল ডলার প্রতারক আহত হন।এজাহারে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি গুলি, একটি গুলির খোসা, একটি কাস্তে, একটি চাকু ও জাল ডলার উদ্ধার করা হয়েছে।সূত্র জানায়, সংঘর্ষে আহত র‌্যাব সদস্য নাফিজ সরকার চিকিৎসাধীন। অন্যদিকে গুলিবিদ্ধ জাল ডলার প্রতারক আ. করিমকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।