র্যাব মহাপরিচালকের বক্তব্য নেবে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় আজ সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. মোখলেছুর রহমানের বক্তব্য নেবে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে জানান, বেলা আড়াইটায় সচিবালয়ে তাঁর কার্যালয়ে র্যাবের মহাপরিচালকের বক্তব্য নেওয়া হবে। এর আগে এই ঘটনায় নারায়ণগঞ্জের সরকারি দলের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানসহ প্রায় চার শ মানুষের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি।