র্যাব সদস্য রুহুল আমিন চতুর্থ দফায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র‌্যা ব সদস্য ল্যান্স করপোরাল রুহুল আমিনকে গতকাল মঙ্গলবার আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে আলোচিত ওই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে চতুর্থ দফায় রিমান্ডে পাঠানো হলো।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয় রুহুলকে। এ সময় তাঁকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রুহুলকে একই মামলায় আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল। গত সোমবার ওই আট দিনের রিমান্ড শেষ হয়। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ অপর পাঁচজনকে অপহরণের হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায়ও রুহুলকে দুই দফায় আট ও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।