র‌্যাব সদস্যকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় সাদা পোশাকে থাকা র‌্যাবের একজন সদস্যকে গুলি করে তাঁর কাছ থেকে চার লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যের নাম মোহাম্মাদ জাফর। তিনি র‌্যাব-৪-এ কর্মরত একজন সৈনিক।র‌্যাব সূত্র জানায়, জাফর উত্তরা ৩ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণিতে একটি ব্যাংক থেকে র‌্যাব-৪-এর এক সহকারী পুলিশ সুপারের হিসাব থেকে টাকা তুলে ট্যাক্সিক্যাবে করে ফিরছিলেন। কিছুদূর আসার পর দুটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ট্যাক্সির গতিরোধ করে এবং জাফরের পায়ে গুলি করে টাকার ব্যাগ কেড়ে নেয়। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।তবে রাত সাড়ে ১১টায় উত্তরা থানায় ফোন করা হলে কর্তব্য কর্মকর্তা বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।