র‌্যাব সেজে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য সেজে চাঁদাবাজি করতে গিয়ে বরগুনার আমতলী পৌরসভার এক নারী কাউন্সিলরের ছেলে সহযোগীসহ গত বুধবার রাতে র‌্যাব সদস্যের হাতেই আটক হন।তাঁরা হলেন আমতলী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলর মর্জিনা বেগমের ছেলে তারেক (৩০) ও তাঁর সহযোগী সুজন (২১)। তাঁদের পৌর শহরের ছুরিকাটা এলাকা থেকে আটক করা হয়।