র্যাব-১১-এর সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেহেদী শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
আজ বৃহস্পতিবার বেলা দুইটায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে মেহেদী শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তদন্ত কমিটি নারায়ণগঞ্জের প্রত্যাহার করা জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাক্ষ্য নেয়।